ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাতক্ষীরায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

সাতক্ষীরায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক  : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিকদের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখা হবে।

তিনি জানান, প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সুবিধা পাবেন।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে নদী ও খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফের উদ্যোগ।

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, তথ্য অফিসার জাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular