ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজাবিতে অটো রিকশা কেড়ে নিল নবীন ছাত্রীর প্রাণ

জাবিতে অটো রিকশা কেড়ে নিল নবীন ছাত্রীর প্রাণ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন কলা ভবনের সামনে রিকশা এক্সিডেন্টে মারা গিয়েছেন একজন নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রিকশা দ্রুত গতিতে আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে জাবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিচয় খোঁজ করে পাওয়া গেছে, তার নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular