ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় একদিনে ৫১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় একদিনে ৫১ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কেদাহ ও কেলানতান রাজ্যে পৃথক ইমিগ্রেশন অভিযানে এক দিনেই ৫১ জন  বাংলাদেশিসহ মোট ১০৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) কুয়ালা কেদাহর একটি নির্মাণ সাইটে পরিচালিত ‘অপ সাপপু’ অভিযানসহ বিভিন্ন জায়গায় ৭৩ জন পুরুষ ও ৮ জন নারীকে গ্রেপ্তার করা হয়।
 

আটকদের মধ্যে ৪২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ১০ জন মায়ানমারের নাগরিক, একজন পাকিস্তানি এবং দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বৈধ অনুমতিপত্র ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান করছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের একটি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এদিকে কেলানতান ইমিগ্রেশন বিভাগ কোতা বারু ও বাচ এলাকায় দুই দিনের অভিযানে নথিপত্রহীন ৯ জন বাংলাদেশি, ৬ জন কম্বোডিয়ান, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন পাকিস্তানি এবং একজন শ্রীলঙ্কার অভিবাসীকে আটক করেছে। 

১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন্স অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular