ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে ৩ দিনে একহাজার পিটিআই কর্মী-সমর্থক গ্রেফতার

পাকিস্তানে ৩ দিনে একহাজার পিটিআই কর্মী-সমর্থক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিগত তিন দিনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনায় প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য জানায় বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ। (খবর এনডিটিভির)।

পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দলের উচিত, অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী বলেন, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular