ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমিলারকে চিফ অব স্টাফ বানাচ্ছেন ট্রাম্প

মিলারকে চিফ অব স্টাফ বানাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে সুসি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে বসাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে এটাই সবচেয়ে বড় রদবদল।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ট্রাম্প প্রশাসনের বর্তমান ডেপুটি চিফ অব স্টাফ এবং আমার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা স্টিফেন মিলার আগামী সোমবার, ৯ নভেম্বর ২০২৬ থেকে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও লিখেছেন, “সুসি ওয়াইলস, যিনি অসাধারণ কাজ করেছেন, এখন ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন। চিফ অব স্টাফ হিসেবে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি দারুণ কাজ করেছেন!”

সিবিএস নিউজ লিখেছে, মিলার দীর্ঘ দিন ধরেই ট্রাম্পের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে তার দায়িত্বের পরিধিও বিস্তৃত। ট্রাম্পের কঠোর অভিবাসন আইন প্রয়োগ ও বহিষ্কার কর্মসূচির অন্যতম পরিকল্পনাকারী তিনি।

২০২৪ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচার পরিচালনার পর ওয়াইলস হোয়াইট হাউসে তার প্রথম দিন থেকেই চিফ অব স্টাফের দায়িত্ব পালন করে আসছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওয়াইলস লিখেছেন, “আজ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে আমার শেষ দিন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

ওয়াইলস বলেন, “আমার দায়িত্বের ধরন বদলালেও প্রেসিডেন্টের প্রতি এবং তার লক্ষ্য পূরণে আমার অঙ্গীকার কখনো বদলাবে না।”

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular