ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশবিরোধের মধ্যেই শুরু কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু

বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই সোমবার তুরস্কে শুরু হয়েছে কপ-৩১ সম্মেলন। ইউরোপে তাপপ্রবাহ, নেপালে ভয়াবহ বন্যা ও শক্তিশালী এল নিনোর পূর্বাভাসের প্রেক্ষাপটে এবারের সম্মেলন হচ্ছে।

উদ্বোধনী দিনে বিশ্বনেতাদের উদ্দেশ বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চরম আবহাওয়ায় গত এক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু সংকট মোকাবিলায় তিনি বিশ্বনেতাদের গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।ঘড়ি কিনুন

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।’

বিশ্বনেতাদের উদ্দেশে জাতিসংঘের বিদায়ী মহাসচিব বলেন, ‘কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করে এখনই গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিতে হবে।’

তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ার সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিনিধি জড়ো হয়েছেন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে সরকার প্রধান, মন্ত্রী, আলোচক, বিজ্ঞানী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

আলোচনায় গুরুত্ব পাবে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন ও অর্থায়ন। সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অর্থায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবিতে রোববার গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে।

জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেবে। তবে দরিদ্র দেশগুলোর অভিযোগ, এই সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

সংস্থাটির পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ বলছে, অভিযোজনের জন্য ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যায়ের সরকারি অর্থায়নে এ খাতে পাওয়া গেছে মাত্র ২৮ দশমিক ২ বিলিয়ন থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular