নিউজ ডেস্ক: শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জিয়া পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।শেখ হাসিনার পার্সপোর্ট ও জাতীয় পরিচয় পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের নূন্যতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।
রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হ্যতার করার পরেও পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন।
হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এদেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে চিরজাগরূক থাকবে।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণ করে তিনি বলেন,৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।
স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।



