ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশতথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলে সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড...

তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলে সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ কর্মশালা শুরু

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (১২-১৪ নভেম্বর ২০২৬) ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ (FFL with Field Practice) শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনিক হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (ট্রেনিং প্রোগ্রাম) ড. মোহা. মারুফ নওয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মুহাম্মাদ শরিফুল হক।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় ‘ফ্যাক্টস ফর লাইফ’ (FFL) সংশ্লিষ্ট বিষয় এবং নান্দাইলের স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া। পাশাপাশি মাঠপর্যায়ে মাল্টিমিডিয়া ও আধুনিক যোগাযোগ কৌশল ব্যবহার করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা পালনে দক্ষ করে তোলা।
উক্ত কর্মশালায় প্রশিক্ষকসহ নান্দাইল উপজেলার ২৫ জন গণমাধ্যমকর্মী ও ৫ জন কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular