ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশটাঙ্গাইলসওজ এসিই প্রকৌশলী আজাদ রহমান আইইবি-এর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

সওজ এসিই প্রকৌশলী আজাদ রহমান আইইবি-এর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ :  সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হয়েছেন। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে হলুদ প্যানেলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজাদ রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতীয় অবকাঠামো উন্নয়নে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন।

আইইবি-র নির্বাচনে সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইঞ্জিনিয়ার আজাদ রহমান হলুদ প্যানেলের পক্ষে নির্বাচিত হন। প্রকৌশল পেশাজীবীদের কল্যাণ, সেবা ও পেশাগত স্বার্থরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
তাঁর নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের প্রকৌশলী সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, দীর্ঘ প্রশাসনিক ও প্রকল্প ব্যবস্থাপনা অভিজ্ঞতা তাঁকে আইইবি-র নতুন দায়িত্বে সফলভাবে নেতৃত্ব দিতে সহায়তা করবে।

ইঞ্জিনিয়ার এ. কে. এম. আজাদ রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সড়ক ও জনপদ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার আজাদ রহমান বড় পরিসরের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালীন তিনি ময়মনসিংহ অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
পেশাগত দক্ষতা, ব্যবস্থাপনা সক্ষমতা ও সহযোগিতামূলক নেতৃত্বের জন্য তিনি সহকর্মীদের কাছে সমাদৃত। নতুন দায়িত্বে তিনি আইইবি-র সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে বিজয়ের পর ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রকৌশলী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার আজাদ রহমানের সাফল্য ও আইইবি-র সার্বিক উন্নয়নে তাঁর সক্রিয় নেতৃত্ব কামনা করেছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular