ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল

সারা দেশে ৭২০ ভ্রাম্যমাণ ট্রাকে মিলবে তেল, চিনি ও মসুর ডাল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১০ মে) থেকে। রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবার ছাড়া বাকি ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কার্যক্রমে যে কোনো ভোক্তা নির্ধারিত ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular