ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশএক পরিবারের ৮ সদস্যসহ ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

এক পরিবারের ৮ সদস্যসহ ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৪ জন বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের হরিপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরিপুর বিওপির বসতপুর স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটকরা হলেন মো. মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯), মো. আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মো. আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) এবং আরিফ (৫)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ওই ১৪ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি কারখানায় (পাপস ফ্যাক্টরি) কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, তাদের আটকের পর আমরা হরিপুর থানায় হস্তান্তর করেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular