ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাএশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ

এশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ

স্পোর্টস নিউজ ডেস্ক: এশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল।হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল বাংলাদেশের লক্ষ্য, বাংলাদেশ সে লক্ষ্যটা পূরণ করেছে।

টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তাঁর সঙ্গে ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের তিন বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কা মেরে ১৯ রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে।

সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন। এরপর ১৬তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৮, যেখানে পেছনে পড়ে যান মাহমুদউল্লাহ।

লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র ২ রান বাকি থাকতে। ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। তবে তাঁর ইনিংস দলের জয় নিশ্চিত করে দিয়েছিল আগেই।বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

ঢাকা নিউজ/এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular