ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকবরস্থান থেকে একই পরিবারের ৪ কঙ্কাল চুরি

কবরস্থান থেকে একই পরিবারের ৪ কঙ্কাল চুরি

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থানে
কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি হয়েছে।

গত রোববার (২৫ মে)দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে
এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

এ নিয়ে ওই এলাকার জনগণের মাঝে ব্যপক চাঞ্চল্যে ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চড়াতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া ও এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাদের পরিবারের লোকদের খবর দিলে তারা এসে দেখে কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। কারো মরদেহ নেই কবরগুলোতে। কঙ্কাল হারানো স্বজনরা জানান,আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়-স্বজনকে ওইসব কবরে দাফন করা হয়েছিল। এরা সবাই

গত পাঁচ মাস থেকে দুই বছরের মধ্যে মারা যায়। এবং সবাই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা। সর্বশেষ প্রায় পাঁচ মাস আগে আমিরুল নামে একজনকে দাফন করা হয়েছিল। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল জানান, বিষয়টি জানার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular