ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তি উদযাপিত

গৌরীপুরে জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তি উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে মংগবার (২৭মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তি উদযাপিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, সাংবাদিক মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গণপাঠাগারের যুগ্ম নির্বাহী পরিচালক আরিফ আহম্মেদ, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল সরকার প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, মাহমুদা আক্তার, অনামিকা সরকার, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার পায়েল, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি। যন্ত্র সংগীতে ছিলেন স্বপন সরকার ও প্রমিত সরকার। কবিতা আবৃত্তি করেন মেহনুভা বিনতে মাজহার রূপকথা, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular