ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল এর নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে এসে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরবর্তীতে বন্দর চেয়ারম্যান এর সঙ্গে ডাচ প্রতিনিধি দলটি এক সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বন্দর চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধি দং স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অর্জনের বিষয়ে প্রতিনিধি দলকে জানান। বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএল এর ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একইসাথে প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানসমূহ চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাবনা ও বক্তব্য তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তরের পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।

প্রতিনিধি দলটি বন্দরের অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

এ দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব সদস্য, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular