ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকচীন ও পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

চীন ও পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

নিউজ ডেস্ক: চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারি সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

চার দিনের চীন সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন। তিনি পাকিস্তানকে চীনের অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু বলেও উল্লেখ করেন।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। দুই দেশের এই অনন্য সম্পর্কের কোনো তুলনা হয় না বলে মন্তব্য করেন তিনি।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান সংকট নিরসনে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে চীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular