ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

ঝিকরগাছায় লটারির মাধ্যমে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে স্বচ্ছ লটারির মাধ্যমে পৌরসভার ওএমএস ও ১১ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রায় ৪শতাধিক আবেদন কারিদের মধ্যে (ত্রুটিযুক্ত বাদে) স্ব স্ব কেন্দ্রের বৈধ আবেদনকারিদের মধ্যে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দিনভর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত লটারি চলাকালিন সময়ে সার্বিক মনিটরিংয়ে ছিলেন, ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, সেনা কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানাসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানগণ ও ডিলার নিয়োগ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ডিলার আবেদনকারিরা। তবে লটারি স্বচ্ছ ও নিরপেক্ষ হলেও নিতিমালা অনুযায়ী শর্তপুরণ করতে না পারায় ত্রুটিযুক্ত ও যথসামান্য ভুলের কারনে লটারিতে অংশ গ্রহণ করতে না পারা আবেদনকারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকাশ্য এই লটারি অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষনা করেন সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার। লটারির আগে যাচাই-বাছাইয়ে অনেক আবেদনকারি আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হলে রটারি অনুষ্ঠানে আগে কোন কোন আবেদনকারি আপত্তি তোলেন। কেউবা নিজের পূর্ণবিবেচনার দাবি তোলেন। এর প্রেক্ষিতে কমিটি প্রধাণ উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার মাঠপর্যায়ের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগকারির নথি তলবপূর্বক তাৎক্ষনিক পর্যালোচনা করে ত্রুটি ধরা পড়ায় পূণরায় বাতিল বলে গন্যকরা হয়। একজন আবেদনকারি দাখিলকৃত আবেদনপত্রে সংযুক্ত কাগজপত্রে জমির দাখিলা রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর জাল বলে প্রমানিত হয়। তাছাড়া অনেক আবেদনকারির জমির মালিকানা প্রমানে ব্যর্থ হন। কেউবা ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমির ওয়ারিশ সনদ, প্রত্যায়নপত্র, ঘরভাড়া চুক্তিকনামা অথবা পাওয়ার অব এটনি প্রমানে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই প্রোক্রিয়ায় মাঠ পর্যায়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাব ও কমিটির পর্যারোচনায় এসব বিস্তর ত্রুটি বিচ্যূতি ধরা পড়ায় আবেদন পত্র বাতিল বলে গন্য হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular