ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিকরগাছায় সরকারি জমি উদ্ধারে কঠোর প্রশাসন

ঝিকরগাছায় সরকারি জমি উদ্ধারে কঠোর প্রশাসন

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছায় বিপুল সরকারি খাসজমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ইউএনও’র নির্দেশ পেয়ে, সরকারি খাস জমিতে গড়ে তোলা আলিশান ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনার মালিকরা চরম আতঙ্কে ভুগছেন।
উপজেলার শিমুলিয়া পাল্লা ও আজমপুর মৌজার খাস ১/১খতিয়ানসহ দুটি বাওড়ের প্রায় ৩০একর সরকারি সম্পত্তি ভূমিদস্যুরা নামে বেনামী দখল করে নিয়েছে। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানাগেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাল্লা বাজার পেরিফেরির ১একর৭০শতক জমিতে অবৈধ দখলদাররা আলিশান দুটি দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক পাকাস্থাপনায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
এলাকাবাসীর লিখিত অভিযোগ ও স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার উদ্ধৃতি করে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি এই প্রতিবেদককে জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনি বুধবার সন্ধ্যায় (২৬মে) পাল্লাবাজার পেরিফেরি পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এসময় তার সাথে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল খায়েরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যবসায়ীগণ, গণমাধ্যমকর্মী, বিপুলসংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পরদিন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম পেরিফেরির সরকারি জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, অবৈধভবন মালিকসহ অন্যান্য অবৈধ স্থাপনায় গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের দাবিদার ব্যক্তিরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ ও বেআইনি এসব স্থাপনা অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সরেজমিন পাল্লা বাজার পরিদর্শনে গেলে দেখা যায়, পাল্লা বাজার সড়কের দু’ধারে গড়ে তোলা হয়েছে অর্ধশতাধিক এই অবৈধ স্থাপনা। এর একপাশে দৃষ্টিনন্দন আলিশান পাশাপাশি দুটি দ্বিতলভবন।
খোঁজ নিয়ে জানাগেছে, এ দুটি ভবনের একটির মালিক আব্দুল হামিদ ও অপরটি মালিক তারই সহোদর ভ্রাতা আজিম মোড়ল। আব্দুল হামিদ শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশার শ্যালক।
আব্দুল হামিদ তার এই ভবনের নিচে রড, সিমেন্ট ও ডিজেলের ব্যবসা খুলেছেন। বড় কারবারি তিনি। স্থানীয়দের অভিযোগ, প্রভাব প্রতিপত্তি ও বেজায় দাপটধারী এই আওয়ামী লীগ নেতা রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেকটা গা ঢাকা দিয়ে আছেন।
স্থানীয়দের মতে, দ্বিতল দুটি ভবনসহ এখানে সর্বমোট ৫৩টি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনায় সার, ডিজেল, কীটনাশক, মুদি, কসমেটিক্স, সেলুন, টেইলার্স, চায়ের দোকান, ফার্মেসি, গার্মেন্টস, হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। পাল্লা গ্রামের সাত্তার শেখের ছেলে লাল্লু ও গার্মেন্টস ব্যবসায়ী পাল্লাগ্রামের ওলিয়ার রহমান ওলির ছেলে মিলনের মতো অনেকেই সরকারি খাসজমিতে এসব অবৈধ স্থাপনা গড়ে তুলে বিভিন্ন সময়ে ভাড়া ও লাখ লাখ টাকা মূল্যে বিক্রি ও হস্তান্তর করেছেন। অনেকে জেনে বুঝেও প্রতারণার মাধ্যমে সরকারি খাসজমির তথ্যগোপন করে চড়ামূল্যে বিক্রি করেছেন এমন বিস্তর অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেল, পাল্লা ও তার আশপাশ এলাকার রাজাপুর,আজমপুর গ্রামের মনিরুল, কবির, আলমগীর, মামুন, রবিউল, ডাবলু, স্বপন,শফি, রিপন, তুহিন, শান্তা, ইকবাল, হাফিজুর, পিন্টু, দুলু ওরফে দলিল, দর্জি শফি, ইয়াজুল, সোহেল দর্জি, শাহাবুদ্দিন, মিটুলসহ অনেকে এসব অবৈধ স্থাপনায় ব্যবসা গেড়ে বসেছেন।
উল্লেখ্য, পাল্লা বাজার ১একর ৭০শতক পেরিফেরিসহ রাজাপুর বাওড়ের ১৭একর ও আজমপুর বাওড়ের ১২একর ৬৭শতক দুটি বাওড়ের সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে এলাকাবাসী গত (২৬ মে) রবিবার ঝিকরগাছা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন। এতদসংক্রান্তে দৈনিক বাংলার ভোরসহ বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্টটি ফলাও করে প্রকাশিত হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular