ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ ও র‌্যাব সদস্য

দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ ও র‌্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদক : দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‌্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হয়েছে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ ব্যাজ প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদক হিসেবে বিবেচিত।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই ব্যাজ প্রদান করা হয়। এ সময় শিল্ড প্যারেড, অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার কার্যক্রমেও বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন ইউনিটকে গ্রুপভিত্তিকভাবে মূল্যায়ন করা হয়। ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে।

‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়।

‘গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় স্থান অর্জন করে।

‘ঘ’ গ্রুপে র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) প্রথম, র‌্যাব-১৫ (কক্সবাজার) দ্বিতীয় এবং র‌্যাব-২ (ঢাকা) তৃতীয় হয়।

‘ঙ’ গ্রুপে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মিরপুর বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

এছাড়া ২০২৫ সালে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়।

‘খ’ গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় এবং হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে।

‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় এবং গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়।

‘ঘ’ গ্রুপে র‌্যাব-১৫ (কক্সবাজার) প্রথম, র‌্যাব-৯ (সিলেট) দ্বিতীয় এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) তৃতীয় স্থান অর্জন করে।

‘ঙ’ গ্রুপে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগ প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মতিঝিল বিভাগ তৃতীয় হয়।

‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় স্থান অর্জন করে।

অন্যদিকে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম স্থান অর্জন করে। এপিবিএন দল দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল তৃতীয় স্থান লাভ করে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular