ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনবীনগরের পাঁচ শহীদের সমাধিতে জেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা নিবেদন

নবীনগরের পাঁচ শহীদের সমাধিতে জেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা নিবেদন

‎মিঠু সূত্রধর পলাশ, ‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের বীর শহীদ তানজিল মাহমুদ সুজয়সহ উপজেলার পাঁচ শহীদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।

‎আজ (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

‎শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন নবীনগর এস আর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। পরে ইউএনও রাজীব চৌধুরী শহীদ তানজিল মাহমুদ সুজয়ের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।

‎তানজিল মাহমুদ সুজয় (১৯) ছিলেন গাজীপুর ভাওয়াল সরকারি বদরে আলম কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের মো. শফিকুল ইসলামের একমাত্র ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি ছিলেন অগ্রণী কণ্ঠস্বর।

‎গত বছরের ৫ আগস্ট সকালেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন ছাত্র আন্দোলনে। বিকেলে ফ্যাসিবাদী সরকারের পতনের খবরে দেশজুড়ে বিজয়ের উচ্ছ্বাসের মধ্যে আশুলিয়ায় উল্লসিত জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন তানজিল মাহমুদ সুজয়। পরে নির্মমভাবে তার মরদেহ ভ্যানগাড়িতে তুলে পুড়িয়ে ফেলা হয়।

‎জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রাজীব চৌধুরীর নেতৃত্বে পৃথকভাবে উপজেলার বাকি চার শহীদ— শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ জাহিদুজ্জামান তানভীন ও শহীদ মো. জাহিদ হোসেন— এর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎জেলা প্রশাসনের এই শ্রদ্ধা নিবেদন ছিল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও স্মৃতিচারণার প্রতীক, যা নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশের জন্য জীবন উৎসর্গের মহান চেতনায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular