ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামরতন ব্যানার্জী ছিলেন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা: সুব্রত চৌধুরী

রতন ব্যানার্জী ছিলেন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা: সুব্রত চৌধুরী

লিংকন দত্ত, বিশেষ সংবাদ দাতা, চট্রগ্রাম: চট্টগ্রামে গণফোরামের প্রবীণ নেতা, বিশিষ্ট শিক্ষক ও চট্টগ্রাম উত্তর জেলা গণফোরামের সভাপতি রতন ব্যানার্জীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক ভূমিকা, দলের প্রতি নিষ্ঠা এবং গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গণফোরাম চট্টগ্রামের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শোকসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. মুজিবুল হকের সভাপতিত্বে এবং গণফোরাম চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. মো. আলাউদ্দীন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) ও জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।

সুব্রত চৌধুরী বলেন, রতন ব্যানার্জী নিজের চেয়ে দলকে বেশি ভালোবাসতেন। দলের অগ্রযাত্রায় তাঁর ত্যাগ, নিষ্ঠা ও দূরদর্শিতা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক নেতার অভাব গভীরভাবে অনুভূত হয়।

প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান রতন ব্যানার্জীর রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় বক্তারা বলেন, রতন ব্যানার্জী ছিলেন গণফোরামের একজন আপাদমস্তক ত্যাগী, নিবেদিতপ্রাণ ও কর্মঠ নেতা। দলের আদর্শ ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিকতা দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মোশতাক আহমেদ বলেন, “রতন দা ছিলেন আমাদের দলের সত্যিকারের রত্ন। দলের প্রতি তাঁর নিরলস অবদান, রাজনৈতিক নিষ্ঠা ও দীর্ঘদিনের সান্নিধ্য আমরা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর এবং গণফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি রনজিত সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শোকসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. শওকত আলী, আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম, কবি ফারুক, নিবেদন চন্দ্র দাস, ডা. ফজলুল কাদের চৌধুরী, সুভাষ আইচ, খোরশেদ আলম, আবু জাফর পাটোয়ারী, মো. সোহেল আহমেদ, নুরনাহার বেগম, তাহেরা ইয়াসমিন, সঞ্জয় দে, অনন্ত শর্মা, উত্তম দাস গুপ্ত, স্বরূপ চক্রবর্তী, মো. নুরুল আমিন, শংকর দত্ত, সঞ্জীব বাবু, মো. হুমায়ুন কবির ও মো. শফিকসহ গণফোরাম এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা প্রয়াত রতন ব্যানার্জীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর রাজনৈতিক নিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক আদর্শকে ধারণ করে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণসভায় গণফোরাম চট্টগ্রাম মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular