ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনারী সেবাপ্রার্থীদের জন্য একটি মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

নারী সেবাপ্রার্থীদের জন্য একটি মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের নিচতলায় নারী সেবাপ্রার্থীদের জন্য একটি মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। এই উদ্যোগটি নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং কর্মজীবী মায়েদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে সহায়ক হবে।

আজ বুধবার সকালে মাতৃদুগ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয় সৌভাগ্যের প্রতীক।

উক্ত মাতৃদুগ্ধ কর্ণারটির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

মাতৃদুগ্ধ কর্ণারটি মূলত কর্মজীবী মায়েদের জন্য একটি আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। এখানে মা ও শিশু উভয়ের জন্য প্রয়োজনীয় সুবিধা যেমন: স্যানিটাইজড পরিবেশ, আরামদায়ক চেয়ার, পানির ব্যবস্থা, ডায়াপার পরিবর্তনের স্থান ইত্যাদি থাকবে। এটি মায়েদের কর্মস্থলে এসে তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানোর জন্য একটি উপযুক্ত স্থান সরবরাহ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রমুখ। 

 
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular