নীলফামারী প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে আহত ১’শ ৪৪জনের মাঝে অর্থ সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে(২৯ মে) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, ওয়ারিয়স অব জুলাই নীলফামারী আহবায়ক নাজমুস সাকিব ও সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুন্না রানী চন্দ জানান, আহত প্রত্যেককে ১লাখ করে টাকার চেক প্রদান করা হয়।



