ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যবর্ণাঢ্য আয়োজনে বারভিডা কার এক্সপো ২০২৬-এর শুভ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বারভিডা কার এক্সপো ২০২৬-এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক: আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে BARVIDA CAR EXPO-2026 এর শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক রিয়াজ খান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা জনাব পি. কে. রায়, পূবালী ব্যাংকের কনজ্যুমার ক্রেডিট স্কিমের প্রধান জনাব মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নান চৌধুরী খসরু ও জনাব হাবিব উল্লাহ ডন এবং বারভিডার সাবেক সেক্রেটারি জেনারেল জনাব মাহাবুল হক চৌধুরী বাবরসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি জনাব আব্দুল হক। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান।
এবারের এক্সপোতে বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হচ্ছে ৬৬০ সিসির জাপানি কে-কার (Kei Car)। গাড়িটির প্রতি দর্শনার্থী ও সাধারণ ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
৭ নভেম্বর ২০২৬, শনিবার মেলার সমাপনী দিনে আয়োজন করা হয়েছে বিশেষ ‘Family Night’। এই আয়োজনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
BARVIDA CAR EXPO-2026 শুধু গাড়ি প্রদর্শনীর আয়োজন নয়; এটি দেশের অটোমোবাইল খাতের অগ্রগতি, সম্ভাবনা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

বাংলাদেশের অটোমোবাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়িগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসা এবং সাধারণ ক্রেতাদের জন্য গাড়ি দেখা, বিভিন্ন মডেল তুলনা করা, দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করা।

তিন দিনব্যাপী আয়োজিত এই এক্সপোতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র‍্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেল।

দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই আয়োজনের মাধ্যমে গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করে তোলাই বারভিডার অন্যতম উদ্দেশ্য।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular