ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাবাংলাদেশ ডেন্টাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ ডেন্টাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডেন্টাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং ভোটাররা জানিয়েছেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চান তারা।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৬৭ জন। ১০টি পদের মধ্যে ৮টিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ২টি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৪টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।

সভাপতি পদে মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর রহমান, কোষাধ্যক্ষ পদে মোঃ ইউসুফ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল করিম, অফিস সম্পাদক পদে মোঃ রাশিদুল হক, প্রচার সম্পাদক পদে মোঃ আশরাফুল আলম এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কামরুজ্জামান ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মফিজুল হক খান ও মীর বদিউজ্জামান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মোহসীন, আব্দুল্লাহ-আল-ফাহিম এবং মোঃ জাহেদ হোসেন মিলন।

নির্বাচন চলাকালীন সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “খুব সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন বোর্ড। সকলের ভালোবাসায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে ডেন্টাল চিকিৎসায় আধুনিক সরঞ্জাম উন্নয়নে উদ্যোগ নেব। সকলের প্রচেষ্টার ফলেই বাংলাদেশ ডেন্টাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন উন্নয়নের দারপ্রান্তে পৌঁছাবে।”

প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থী বলেন, “আমরা সবাই ভাই ভাই। যেই বিজয়ী হোক না কেন, আমরা একসঙ্গে সংগঠনের উন্নয়নে কাজ করব।”

ভোটাররাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা বলেন, “সবাই আমাদের আপনজন। যদিও সবাইকে বিজয়ী করা সম্ভব নয়, তবে যে নির্বাচিত হবেন তিনি যেন সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন। অ্যাসোসিয়েশনের সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবেন, এটিই আমাদের কাম্য।”

প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছালাউদ্দিন হোসেন বলেন, “এবারের নির্বাচনে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২টি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশগ্রহণকারী সবাই আন্তরিক, কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই।”

তিনি আরও জানান, “ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন। এমন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়াটা সত্যিই প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ শাহ জামাল সোহাগ ও মোঃ সোহেল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular