এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরের আমনের রোপণ কৃত চারা ফসল ধ্বংস থানায় অভিযোগ প্রদান করেছেন এক ভুক্তভোগী। বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের অন্তর্ভুক্ত আরিফুল ইসলাম পিতা মোঃ আব্দুল মালেক গ্রাম ধানঘরা থানা বিরামপুর জেলা-দিনাজপুরে অভিযোগের সূত্র ধরে জানা যায়,এই আমন মৌসুমে ধানের চারা লাগায় আরিফুল ইসলাম ৫০ শতাংশ জমিতে। বিবাদী গুন্ডাবাহিনী দ্বারা রাতের আঁধারে সেই জমির রোপনকৃত চারাগুলো ধ্বংস করে দেয়। এ বিষয়ে স্থানীয় লোকজন অবগত রয়েছে বলে জানা।
স্থানীয়রা জানায় উক্ত জমিতে ফসলের চারা লাগানোর সময় কিছুদিনের মধ্যেই বিবাদীরা চারা এবং ফসল নষ্ট করে থাকেন। এ বিষয়ে বিরামপুর থানায় অনেক অভিযোগ দেওয়া ছিল। এই আমন ধানের রোপণকৃত চারাগুলো রোপন খরচ বাবদ ৪০ হাজার টাকা ও ফসল আসতো ৫০ হাজার টাকা মোট ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
এবিষয়ে বিবাদীর মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি ফোন না ধরে কেটে দেন। এ বিষয়ে বাদী উক্ত ঘটনা সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান



