ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিরামপুরে আওয়ামীলীগের একসাথে ৪জন নেতাকর্মী গ্রেফতার

বিরামপুরে আওয়ামীলীগের একসাথে ৪জন নেতাকর্মী গ্রেফতার

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর): বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতা ও দুই সমর্থককে গ্রেফতার করে শনিবার (২৪ মে) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানা পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে চালায়। এসময় ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক সাইফুল ইসলাম (৫২),মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামকে (৬০) কে আটক করেন।

এবিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান,পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে আসামীদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular