ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিক৬০টি যুদ্ধবিমান ধ্বংসসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান

৬০টি যুদ্ধবিমান ধ্বংসসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিসহ ৬০টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে জানানো হয়, সেনাসদস্যদের পাঠানো অপ্রকাশিত আলোকচিত্র এবং পেন্টাগনের সাম্প্রতিক মূল্যায়নে এই ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, কুয়েতের ক্যাম্প বুহরিং, ক্যাম্প আরিফজান এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটির ভবন, সেনা ব্যারাক ও যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের পেশ করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ পর্যন্ত ইরানের হামলায় প্রায় ৬০টি বিমানসহ অন্তত ৩.৭ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম বিনষ্ট হয়েছে।

ঘাঁটিতে মোতায়েনরত সেনাসদস্যরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সুরক্ষার জন্য নির্মিত কংক্রিটের টি-ওয়াল প্রতিরোধ ব্যবস্থা আকাশপথের এই আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সামনে একেবারে অকার্যকর প্রমাণিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular