ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আল নাহিয়ানের বৈঠক

মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আল নাহিয়ানের বৈঠক

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার (৭ আগস্ট) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘আগামী সপ্তাহের শুরুতে’ সম্ভবত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। এমন আবহে আমিরাতের প্রেসিডেন্টের এই সফর অনিষ্ঠিত হচ্ছে।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, তিনি আশা করেন, তার রাশিয়া সফর ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

তিনি পুতিনকে বলেন, ‘আপনার আতিথেয়তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে, এই সফর রাশিয়ান এবং আমিরাতের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে। আমরা সবসময় আমাদের দেশগুলোর মধ্যে সেতুবন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করি।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে রশিয়াকে ট্রাম্পের দেওয়া ‘আল্টিমেটাম’ আগামী শুক্রবার শেষ হচ্ছে। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোকে লক্ষ্য করে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হুমকির মুখে ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে পুতিন-ট্রাম্পের আসন্ন বৈঠকের খবর এসেছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য ‘খুব শিগগিরই’ রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার একটি ‘ভাল সুযোগ’ রয়েছে। ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এই ধারণার প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার (৭ আগস্ট) বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের সঙ্গে তার বৈঠক আয়োজন করতে পারে, সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে।

তিনি বলেন, তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক থেকে তিনি ‘অনেক দূরে’ আছেন, কারণ ‘শর্ত’ পূরণ করা হয়নি। এই ধরনের পরিস্থিতি তৈরি হতে এখনো অনেক পথ বাকি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular