ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যমার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি ‌‘মার্চেন্ডাইজার’ পদে কর্মী নিয়োগে ১৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ;

পদের নাম: মার্চেন্ডাইজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular