ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিটামইনে জুলাই গন অভ্যূথ্বানে নিহত তরুণ ইয়ামিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও

মিটামইনে জুলাই গন অভ্যূথ্বানে নিহত তরুণ ইয়ামিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও

বিজয় কর রতন, মিটামইন, (কিশোরগঞ্জ,) প্রতিনিধি: মিটামইন উপজেলা পরিষদের সভাকক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ৫ ই আগষ্টে বিগত বছর এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গন অভ্যূথ্বানের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন।

এ বর্ষপূর্তি উপলক্ষে মিটামইন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।এর পূর্বে সকাল ৮ টায় দূর্যোগ পূর্ণ আবহাওয়া মধ্যে ইউএনও খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন ও কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা জুলাই আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী ইয়ামিন চৌধুরীর গ্ৰামের বাড়ি কাঞ্চনপুরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবার কে সঙ্গে করে ইউএনও উপজেলা সদরে নিয়ে আসেন।মিটামইন উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মিটামইন উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন ।

অনুষ্ঠানের প্রথমে জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবাররা স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন, সালাউদ্দিন চৌধুরী (আহত) , রাসেল আহমেদ (আহত যোদ্ধা), মোঃ মোদাসির (আহত যোদ্ধা), মোঃ আঃ রহিম ( আহত যোদ্ধা), ইয়াসমিন (নিহত ইয়ামিন চৌধুরীর মা), ডাঃ মোঃ আব্দুল্লা আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা), মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র দাস, ডাইমন খাঁন ( এনসিপি প্রতিনিধি) , এডভোকেট এ ,এইচ, এম, জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএনপি মিটামইন) , প্রমুখ।

মিটামইনে একজন নিহত সহ ১৭ জন আহত যোদ্ধাদের মাঝে উপজেলা নিবার্হী কর্মকর্তা সম্মাননা প্রদান করেন। এ সময় শহীদ পরিবারের আত্নীয় স্বজন বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রী বৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।একই দিন বিকাল ৩ টায় মিটামইন ক্লাব মাঠে মিটামইন উপজেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এছাড়া ও জামায়াত ইসলাম একটি মিছিল বের করেন । এনসিপির সহ অন্যান্য দলের কোনো কর্মকাণ্ড ছিল না।
বার্তা প্রেরক: বিজয় কর রতন,মিটামইন,কিশোরগঞ্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular