বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি:- মিঠামইনে এবার কোরবানির ঈদ কে সামনে রেখে ১১৫৪১ টি গবাদিপশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা।
মিঠামইন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূএ বলছে,এবার মিঠামইন উপজেলা কোরবানি ঈদে গবাদিপশুর চাহিদা ৯৫০০ চাহিদার চেয়ে ২০৪১ টি পশু বেশি প্রস্তুত রয়েছে। এর মধ্যে ষাড় ২৭৭২, বলদ ২৫, গাভি ৭২৬,মহিষ ২০০,ছাগল ৭০৫৪, ভেড়া ৭৭৪ টি।
খামারিও কৃষকরা জানান,বাজারে চাহিদার চেয়ে বেশি পশু থাকায় দাম পাওয়া নিয়ে শংকায় রয়েছেন।কিশোরগঞ্জের হাওড় উপজেলা
মিঠামইনের খামার মালিক মুক্তার হোসেন গোলাপ জানান,এবছর ছোট আকারের গরু ৮৫ হাজার, মাজারি ১ লক্ষ ৩০ হাজার, বড় আকারের গরু ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশি বিক্রি হবে বলে আশা করছেন।হাওরের ৩ টি উপজেলার মধ্যে মিঠামইন গরুর হাট সবচেয়ে বড় এখানে প্রচুর পরিমাণে পাইকারও ক্রেতারা আসেন।
মিঠামইন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হিজায়েল মাহমুদ জানান, এবছর মিঠামইনে ১১ হাজার ৫ শত পশু রয়েছে কোরবানির জন্য। পশুর চাহিদা রয়েছে ৯৫০০ টি চাহিদার চেয়ে ২০৪১ টি পশু বেশি প্রস্তুত রয়েছে। পশুর সংখ্যা যেহেতু বেশি ক্রেতার সংখ্যা কম তাই নূন্যতম লাভে পশু বিক্রি করলে খামারিদের ভালো হবে। আমাদের প্রতিটি হাটে ভেটেনারি টিম রয়েছে তারা নিয়মিত কাজ করছে।



