ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীরাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করায় লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের একটি অংশ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করলে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে লোকাল রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular