ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত, ঋণ ও সম্মাননা বিতরণ

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত, ঋণ ও সম্মাননা বিতরণ

দক্ষ যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবকদের মধ্যে ঋণ বিতরণ এবং যুব সংগঠকদের সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতারা অংশ নেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular