নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে সংযুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা)।
সভায় জেলা পর্যায়ে সংযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের দায়িত্বপালন, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল ও এহসানুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এসব সংযুক্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকানিউজ/নাজ/২৪




