ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশার্শায় ২৯পিস ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ২

শার্শায় ২৯পিস ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ২

আশরাফুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি: ভারত থেকে চোরাই পথে মোবাইল ফোন এনে বাংলাদেশে বিক্রিয় চক্রের দুই সদস্য শরিফুল ইসলাম ও শিমুল হোসেনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় মোবাইল ফোন বহনের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের আর’টি’আর (এ্যাপাসি) মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আঃ ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একুই গ্রামের মনিরুল ইসলাম সানার ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলা কলেজের সামনে অভিযান চালিয়ে ২৯ (উনত্রিশ) পিস ভারতীয় পুরাতন এ্যান্ড্রয়েট মোবাইল ফোনসহ ঐ দুইজনকে আটক করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular