ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু পালিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন, কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু ইসলাম, জেলা বাসদের সমন্বায়ক নব কুমার কর্মকার, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, সাবেক সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, সাংবাদিক স্বপন চন্দ্র দাস প্রমুখ।

বক্তার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন,সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী করেন।

বক্তরা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা সব চেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছেন। সাংবাদিক সাগর-রুনি সহ বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার বিচার হয়নি। যে কারনে হত্যাকারী সন্ত্রাসীরা প্রশ্রয় পেয়েছে। হামলা করে, হত্যা করে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবে না। সাংবাদিকরা সত্য লিখে যাবে।

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানানো হয় এবং দ্রুত বিচার শেষ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular