ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে বিনিয়োগ উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে বিনিয়োগ উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিডা রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব আব্দুল মোতালেব সরকার, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী। প্রশ্নোত্তর পর্বে শিল্প সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরে কথা বলেন, ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু, নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার, শ্যামলী সিটি গ্রুপের হেড অব প্রোডাকশন গৌতম হালদার, ইউনিক প্লাইউড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ আহমেদ।

এছাড়াও এম আর ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমান দুলু, যমুনা এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের পরিচালক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর বিসিকের সেলিম অটো ফ্লাওয়ার মিলস্ এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ।

বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলমের প্রাঞ্জল উপস্থাপনায় সম্পন্ন কর্মশালায় সৈয়দপুরের শিল্পপতি, বিনিয়োগকারী, আমদানি-রপ্তানীকারক ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সূধীবৃন্দসহ প্রায় শতাধিক আমন্ত্রিত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular