ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে ‘এলো বরষা’-এর মোড়ক উন্মোচন

সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে ‘এলো বরষা’-এর মোড়ক উন্মোচন

নীলফামারী প্রতিনিধি : ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বিভিন্ন ঋতুর আগমনে এখানে অতুলনীয় প্রাকৃতিক লীলাবৈচিত্র্যের সমারোহ ঘটে। বর্ষা এমনই এক ঋতু, যা যে কাউকে উদাস করে। মনের ভেতর লুকানো কোনো দুঃখবোধকে একনিমেষে জাগিয়ে তুলতে পারে বর্ষা। আবার তা ধুয়েমুছে সাফও করে দিতে পারে। ভাবুকের মনে গভীর ছায়া ফেলে এ ঋতু। তাই তো এই ঋতুকে ঘিরে শতসহস্র কবিতা লেখা হয়েছে। তৈরি হয়েছে কতশত কালজয়ী গান, কবিতা, ছড়া, অণুকাব্য, গল্প ও উক্তি। এবার বর্ষার স্মৃতিমধুর মুহূর্তগুলো নিয়ে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নিজেদের স্বরচিত লেখা নিয়ে প্রকাশ করেছেন দেয়ালিকা ‘এলো বরষা’।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠানটি চত্বরে দেয়ালিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল, সহাকারী শিক্ষক বিললিস বানু, , সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক পরেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক রেজা মাহমুদ, সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস, সহকারী শিক্ষক সাদিয়া পারভীন প্রমূখ। এই আয়োজনে প্রতিষ্ঠানটি অনেক শিক্ষার্থী লেখা জমা দেন। এর মধ্যে ১৪ জনের লেখা দেয়ালিকায় স্থান পেয়েছে।

‘এলো বরষা ’ সম্পাদনা করেছে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন। এর সার্বিক তত্বাবধায়ন করেন জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস। সম্পাদক মালিকা মেহজাবিন জানায়, বন্ধুদের মধ্যে সৃজনশীলতা বাড়াতে এমন আয়োজন। আগামীতে এ ধরনের প্রকাশনার কাজ বৃহৎ পরিসরে করা হবে।
সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল শিক্ষার্থীদের এ উদ্যোগকে খুবই আশাব্যঞ্জক উল্লেখ করে প্রকাশনার সঙ্গে জড়িত সবার প্রশংসা করে বলেন, এলো বরষার মতো আয়োজন বর্তমান প্রজন্মকে লেখালেখির প্রতি উৎসাহিত করবে এবং সৃজনশীল কাজে অনুপ্রেরণা জোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular