ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে ৭৮ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো ঈদ বোনাস পায়নি

সৈয়দপুরে ৭৮ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো ঈদ বোনাস পায়নি

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঈদ বোনাস পায়নি। ফলে এসব শিক্ষক পরিবারে হতাশা সৃষ্টি হয়েছে। আসছে কোরবানি ঈদ তাঁদের নিরানন্দ হিসাবে দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অদক্ষ কর্মচারীদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সূত্র জানায়।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে ৫৭৫ জন শিক্ষকের পদ রয়েছে। তবে কর্মরত রয়েছেন ৫৪৬ জন। এরমধ্যে ৪৭ জন হিন্দু সম্প্রদায়ের। কোরবানি ঈদে ৪৯৯ জন মুসলমান শিক্ষকের বোনাস পাওয়ার কথা। কিন্ত অনলাইনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জটিলতার কারণে শিক্ষকদেদের হিসাব বিবরণীতে বোনাসের টাকা এসে পৌঁছায়নি। ফলে তাঁরা ঈদ বোনাস তুলতে পারেননি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, কোরবানি ঈদে আমাদের বোনাসই ভরসা। কিন্ত সেই বোনাস এখনো না মেলায় ভাগে গরু কেনারও সুযোগ হচ্ছে না। ফলে সকলেই চিন্তায় পড়েছেন।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসসৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশাকরি ঈদের আগেই শিক্ষকরা বোনাস পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular