ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষ১২ দিনের ছুটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১২ দিনের ছুটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । আগামী ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত অফিসিয়াল ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৩ জুন (মঙ্গলবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বন্ধের সময়ে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। বন্ধের শিডিউলে শাটল ট্রেন ও চলবে । ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular