ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই: আব্দুল হালিম

১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই: আব্দুল হালিম

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এ এইচ এম আব্দুল হালিম।

গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ‘সীরাত (রাসূল সা.) সিম্পোজিয়ামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, ‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২টি আসন চাই। এখন বিরোধী দলের বেঞ্চে অনেক দাড়ি-টুপি পরিহিত মানুষকে দেখা যাচ্ছে।’

সীরাতে রাসুলের আলোকে শিশু, তরুণ ও সমাজের মানুষকে নৈতিক ও চারিত্রিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। নিজেদের ত্রুটিগুলো দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইসলামের সালাতের বিধান পালন করি, তাহলে সমাজে ঘুষ, দুর্নীতি ও প্রতারণা বন্ধ হয় না কেন?’

রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুল হালিম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও চরিত্র গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান সীরাত আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি আলী হাসান উসামা। বিশেষ অতিথি ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা হারুন আল-মাদানী, মাওলানা মো. ইসমাইল, মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী এবং সাইয়্যেদ মো. মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী।

সিম্পোজিয়ামে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

অনুষ্ঠানে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও চরিত্র গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular