ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষ৫ দেশ থেকে রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার

৫ দেশ থেকে রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

রবিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগালে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, পোল্যান্ডে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী) ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তাদের দ্রুত ঢাকা অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular