ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমুন্সিগঞ্জইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৫০ কৃষি-উদ্যোক্তা

ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৫০ কৃষি-উদ্যোক্তা

নিউজ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ-‘ভরসার নতুন জানালা’র আওতায় মুন্সিগঞ্জে ৫৭তম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ৬ উপজেলার ১৫০ জন কৃষি-উদ্যোক্তা।

দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠানে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “জাতির জন্য সমৃদ্ধ আগামী নিশ্চিত করতে আমরা আধুনিক কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি-উদ্যোক্তাদের সক্ষম করে তুলতে চাই। আমাদের বিশ্বাস, এই কর্মসূচি কৃষি-উদ্যোক্তারা স্বাবলম্বী করে তুলতে সহায়তা করবে। ফলে, তারা এই খাতে আধুনিক প্রযুক্তি শিখে তা বাস্তবায়ন করা এবং একইসাথে, উৎপাদন বৃদ্ধি করার সুযোগ পাবেন।

তিনি বলেন, আমাদের ৫৭তম দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। ভরসার নতুন জানালা উদ্যোগটি আমাদের জাতীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আমরা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়। তারই প্রেক্ষিতে মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকার মায়া মার্কেট রায়তলার জারা কনভেনশন সেন্টারে ৫৭তম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জ সদর, লৌহজং, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গিবাড়ির কৃষি কর্মকর্তরা অংশনেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত; মুন্সিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নজরুল ইসলাম; মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম. তৌফিক মাহমুদ; ইউসিবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম চৌধুরী এবং ব্যাংকটির মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সারওয়ার আলম।

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি। এসবের মধ্যে রয়েছে- বিভিন্ন জাতের বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ ইত্যাদি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular