ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঈদে আসছে টেলিফিল্ম সুগার ড্যাডি নজর আলী

ঈদে আসছে টেলিফিল্ম সুগার ড্যাডি নজর আলী

বিনোদন ডেস্ক: আসছে ঈদে এটিএন বাংলার বিশেষ আয়োজনের অন্যতম চমক হয়ে থাকবে ‘টেলিফিল্ম সুগার ড্যাডি নজর আলী’। কমেডিতে আবৃত্ত থাকবে ঈদের এই টেলিফিল্ম ।  

যেখানে দেখা যাবে বাবা আর ছেলের মধ্যে ঝগড়া বিবাদের এক অন্যরকম গল্প। গল্পে নজর আলী বেশ সম্পদশালী একজন লোক। যে মেয়েকেই দেখে তার ভালো লাগে। এ পর্যন্ত চারটা বিয়ে করেছে। প্রথম স্ত্রী একটা ছেলে সন্তান রেখে চলে গেছে, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রীও চলে গেছে। কি কারণে তার স্ত্রীরা চলে যায় তা অজানাই থেকে গেল। 
 

প্রথম স্ত্রীর ছেলে এখন বিবাহ উপযুক্ত হয়েছে। নাম আদর আলী। নজর আলী ছেলেকে বিয়ে না করিয়ে নিজেই আবার বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। যে নারীকেই বিয়ের প্রস্তাব দেয় প্রথমে সে রাজি হয়ে যায় বটে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তার কোন স্ত্রী থাকে না। 

ছেলে আদর আলী বাবার এই স্বভাবের কারণে এলাকায় কিছুটা অসম্মানের সঙ্গে বেঁচে আছে। কিন্তু কিছু করার নেই। জোর দিয়ে কিছু বলতে গেলে নজর আলী তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার ধামকি দেয়। সে একটা মেয়ের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে নজর আলীর তাকে পছন্দ হয়। বাপ বেটা এই নিয়ে তুমুল বাক বিতন্ডা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। 

ছেলে আদর তার বন্ধুর সঙ্গে পরামর্শ করে অবলা নামে এক মহিলার সঙ্গে বাবার বিয়ের পরিকল্পনা করে। কিন্তু অবলা এতটা হান্টারী এই ভয়ে নজর পালালেও পালাতে পারে না। এক প্রকার জোর করে অবলা তাকে বিয়ে করে। ব্যাস নজর আলীর সঙ্গে অবলার বিয়ে হয়, আদর আলীর প্রেমের পথ পরিষ্কার হয়। 

টেলিফিল্মের চরিত্ররা হলেন, নজর আলীর চরিত্রে বাবুল আহমেদ, আদর আলীর চরিত্রে তন্ময় সোহেল, বাহারের চরিত্রে বাধন রাজ, চাঁদনী বেগমের চরিত্রে মিহি আহসান, অবলা বিবির চরিত্রে সানজিদা মিলা, ছক্কুর চরিত্রে কবির টুটুল,   আঙ্গুরীর চরিত্রে আলিফ, পেয়ারার চরিত্রে কানিজ ফাতেমা সূচি, কমলার চরিত্রে জারা।   

ঈদুল আযহার আগের দিন রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে এই টেলিফিল্ম। রচনায় জাহিদ বাবুল আর পরিচালনায় টি আই শাহীন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular