ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল: পৃথক আদেশ জারির অনুরোধ

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল: পৃথক আদেশ জারির অনুরোধ

নিউজ ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ফের অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দও চেয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও তাদের জন্য নতুন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার পৃথক আদেশ জারি হয়নি। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে, ১ নভেম্বর নতুন পে-স্কেল বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

চিঠি অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পৃথক আদেশ প্রয়োজন। সে কারণেই নতুন করে চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে সারাদেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে মাউশির অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular