ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ‘খনা’র ৯২তম মঞ্চায়ন ১৮ এপ্রিল

‘খনা’র ৯২তম মঞ্চায়ন ১৮ এপ্রিল

মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ৯২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে।

খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজো সমান প্রাসঙ্গিক । ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে – তার বড় প্রমাণ যে নাট্যের পদে পদে সেই নাট্যের বর্ণনা আমাদের বলে যে – যে জানে সে মূঢ় নয় মূঢ় সেই যে যে জেনেও বোঝে না কত কম জানা যায়। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের ।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৯১ টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ এর শুরুতে ‘খনা’র মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদযাপনেরও উপলক্ষ। এমটিই জানিয়েছে নাট্যদলটি।

নাটকটিতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, পংকজ মজুমদার, রিশাদুর রহমান রিশাদ, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, রেওয়াজ, সৃষ্টি, অন্তুসহ অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular