গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনিত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী গফরগাঁও প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন বাবু নগরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আমার দেশ প্রতিনিধি আজাহারুল হক, সিনিয়ার সাংবাদিক গফরগাঁও প্রেসক্লাবের সাবেক আহবায়ক রোবেল মাহমুদ, দিনকালের প্রতিনিধি কামরুজ্জামান লিটন,এ টি এন বাংলার প্রতিনিধি আব্দুল কুদ্দুস,দৈনিক নিরপেক্ষ এর গফরগাঁও প্রতিনিধি সাব্বির কামাল প্রমুখ।



