ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ৩১ দফা প্রচারনায় ফাতাহ খানের উঠান বৈঠক

গফরগাঁওয়ে ৩১ দফা প্রচারনায় ফাতাহ খানের উঠান বৈঠক

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা এডভোকেট ফাতাহ খানের পক্ষে পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মাইজবাড়ী বাজার চৌরাস্তার মোড়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ খানের দিকনির্দেশনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোকসেদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরী, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. সাদির বেপারী, পাগলা থানা কৃষকদলের আহবায়ক দ্বীন ইসলাম, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, মানিক মেম্বার, টাংগাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান।

উঠান বৈঠকে বক্তারা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের সার্বিক পরিবর্তনের পথ দেখাবে। তারা জনগণকে বিএনপি’র এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাশেষে এ্যাড. আল ফাতাহ খানের পক্ষে স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular