ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিক‘ডাবল-এনভলাপ’ ভোট বদলে দিতে পারে ইসরায়েল নির্বাচনের ফলাফল

‘ডাবল-এনভলাপ’ ভোট বদলে দিতে পারে ইসরায়েল নির্বাচনের ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি নির্বাচনে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি ‘ডাবল-এনভলাপ’ (বিশেষ খামে থাকা) ভোট গণনা করা হয়েছে, যা মোট এ ধরনের ভোটের প্রায় ৬ শতাংশ যা বদলে দিতে পারে নির্বাচনের ফলাফল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুরের মধ্যেই ভোট গণনা শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ৫ লাখ বিশেষ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯ হাজার ২৫৩টি ভোট গণনা করা হয়েছে।

যেসব ভোটার তাদের নিবন্ধিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট দেন, যেমন-সেনাসদস্য, কূটনীতিক, পুলিশ কর্মকর্তা এবং বাস্তুচ্যুত বাসিন্দারা, তারা এই ডাবল-এনভলাপ পদ্ধতি ব্যবহার করে থাকেন। জাল ভোট রোধ করতে নির্বাচন কর্মকর্তারা বাইরের খামে থাকা পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই করেন এবং মূল ভোট গণনার আগে বেনামী ব্যালটটি খাম থেকে আলাদা করে নেন।

বাকি থাকা এই ভোটগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আসনসংখ্যা এবং প্রতিদ্বন্দ্বী জোটগুলোর ক্ষমতার সমীকরণ পাল্টে দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অনুমান করছে যে দুপুরের মধ্যেই এই বিশেষ ভোটগুলোর গণনা সম্পন্ন হবে।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, সাধারণ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্লকের সম্ভাব্য আসনসংখ্যা ধরা হয়েছে ৫৩টি। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর জোট পেয়েছে ৪৮টি আসন এবং প্রধানত আরব দলগুলোর ঝুলিতে গেছে ১৯টি আসন।

১২০ সদস্যবিশিষ্ট নেসেটে (ইসরায়েলি সংসদ) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো প্রধান ব্লকমাত্রই এককভাবে অর্জন করতে পারেনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular